Headlines

সমাপ্ত TCS ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং, নবনিযুক্ত ২৭ কর্মকর্তার সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

রাজ্য প্রশাসনের নবনিযুক্ত কর্মকর্তাদের দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত Tripura Civil Service (TCS) ২০২৬ ব্যাচের ইন্ডাকশন ট্রেনিং সফলভাবে সমাপ্ত হয়েছে।State Institute of Public Administration & Rural Development (SIPARD), আগরতলার উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের General Administration (P&T) Department-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে নবনিযুক্ত TCS কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম, সরকারি পরিষেবা প্রদান, আইন-কানুন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন সম্পর্কে প্রশিক্ষণ ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে নবনিযুক্ত ২৭ জন TCS ২০২৬ ব্যাচের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা এবং মুখ্য সচিব জে. কে. সিনহা। আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব ছাড়াও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মকর্তাদের নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা আরও দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেও গুরুত্বারোপ করা হয়।SIPARD-এর প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শমূলক কার্যক্রমের মাধ্যমে রাজ্য প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *