আগরতলা, ৮ আগস্ট: দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আগরতলায় আয়োজন করা হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযানের সদর শহর জেলা প্রশিক্ষণ শিবির।আগরতলার ভগৎ সিং যুব আবাসে গত ৫ আগস্ট থেকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মসূচি।শিবিরে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃত্ব ও কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং তৃণমূল স্তরে সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রশিক্ষণ শিবিরে দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করছেন। ধারাবাহিক এই প্রশিক্ষণের মাধ্যমে দলীয় কর্মীদের সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দলীয় সংগঠন মজবুত করতে প্রশিক্ষণ শিবির, আগরতলায় বিজেপির ‘মহা অভিযান’
