Headlines

দামি গাড়িতে গরু পাচারের সন্দেহ! চড়িলামে আটক দুই, উত্তেজনা এলাকাজুড়ে

সাত-সকালে আগরতলা থেকে সোনামুড়ার উদ্দেশ্যে দ্রুত গতিতে ছুটে চলা একটি প্রাইভেট দামী গাড়িকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায়। অভিযোগ, গাড়িটি দ্রুত গতিতে যাওয়ার সময় একটি অন্য গাড়িকে ধাক্কা মারে। এরপরই সন্দেহের বশে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটক করেন।স্থানীয়দের দাবি, গাড়ির ভেতর থেকে তিনটি গরু উদ্ধার করা হয়। গরু পাচারের সন্দেহে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন স্থানীয় ব্যক্তির নামও উঠে আসে বলে দাবি জনতার।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নেয়। তবে অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরবর্তী কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই এখন নজর এলাকাবাসীর।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *