Headlines

মাকুমছড়ায় পথ অবরোধে ফুঁসে উঠল জনতা, জল-রাস্তা-বিদ্যুতের দাবিতে তীব্র বিক্ষোভ

উত্তর ত্রিপুরার মাকুমছড়া এলাকায় পানীয় জল, বেহাল রাস্তা ও অনিয়মিত বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার কাঞ্চনপুর থেকে লালজুড়ি হয়ে ধর্মনগরগামী প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন ক্ষুব্ধ এলাকাবাসী।বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। বিশেষ করে বর্ষাকালে রাস্তায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে পড়ে। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ। একাধিকবার প্রশাসন ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী কোনো সমাধান হয়নি বলে দাবি তাদের।এদিন আন্দোলনকারীরা রাজ্যের মন্ত্রী Santana Chakma-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, নির্বাচনের আগে উন্নয়নের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এলাকার সমস্যার কোনো সুরাহা হয়নি।পথ অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। রাস্তায় আটকে পড়ে বহু ছোট-বড় যানবাহন, ফলে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *