Headlines

দীর্ঘদিনের অনিশ্চয়তার কথা তুলে ধরলেন স্কুল কম্পিউটার শিক্ষকরা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি

আগরতলা, ২২ জুলাই: অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে বুধবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সংগঠনের প্রতিনিধিরা রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকদের দীর্ঘদিনের সমস্যা, চাকরির অনিশ্চয়তা এবং আর্থিক সংকটের বিষয়গুলি তুলে ধরেন।সংবাদ সম্মেলনে বক্তারা জানান, বছরের পর বছর ধরে দায়িত্ব পালন করলেও তারা এখনও বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। চাকরির নিরাপত্তা, উপযুক্ত বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধার অভাব তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে বলে দাবি করেন তারা।সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়। শিক্ষকদের দাবি, তাদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানে রাজ্য সরকার উদ্যোগ নিক।সংগঠনের নেতৃত্ব আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে কম্পিউটার শিক্ষকদের ন্যায্য দাবি পূরণে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *