আগরতলা, ২২ জুলাই: ভারত–মার্কিন চুক্তি বাতিলের দাবিতে বুধবার রাজধানী আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে সংযুক্ত কিষান মোর্চা (SKM)। কর্মসূচিতে বিপুল সংখ্যক কৃষক ও সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই চুক্তি দেশের কৃষি, কৃষক এবং খাদ্য নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই কৃষকদের স্বার্থ রক্ষায় অবিলম্বে এই চুক্তি বাতিলের দাবি জানান তারা।কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল দাহ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে কেন্দ্র সরকারের কৃষি নীতির সমালোচনা করেন।সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্ব জানান, কৃষকদের স্বার্থবিরোধী বলে তারা মনে করেন এমন যেকোনো নীতির বিরুদ্ধে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ভারত–মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আগরতলায় সংযুক্ত কিষান মোর্চার বিক্ষোভ, মোদী-ট্রাম্পের কুশপুতুল দাহ
