Headlines

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, পুলিশ হেডকোয়ার্টারে সাংবাদিক সম্মেলন

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের প্রস্তুতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে দুর্গাপূজার দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশের প্রস্তুতি তুলে ধরা হয়।পূজার সময় ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল, গুরুত্বপূর্ণ পুজোমণ্ডপ ও স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা জানানো হয়।পাশাপাশি উৎসব চলাকালীন সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন এবং পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *