Headlines

বাস ভাঙচুর, চালককে মারধর—দুদিনেও গ্রেফতার নেই, আন্দোলনের হুঁশিয়ারি

বিশ্রামগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় বাস ভাঙচুর, চালককে বেধড়ক মারধর এবং গাড়িতে লুটপাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার দুদিন পরও অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আগরতলা–সোনামুড়া বাস মালিক ও শ্রমিক সংগঠন।গত ৬ অক্টোবর সন্ধ্যায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ছেছুড়িমাই রিলেশন হোটেল সংলগ্ন জাতীয় সড়কে ঘটনাটি ঘটে। অভিযোগ, একটি যান দুর্ঘটনাকে কেন্দ্র করে টি.আর.০৭-১২৬৬ নম্বরের আগরতলা–সোনামুড়া রুটের বাসের চালক কমল দাসকে মারধর করা হয়। একইসঙ্গে বাসটিতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগও উঠেছে।আহত চালক কমল দাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বাস মালিক সংগঠনের পাশাপাশি বাসটির মালিক এবং আক্রান্ত চালকও মামলা করেছেন বলে জানা গেছে।অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে সংগঠনের পক্ষ থেকে সিপাহীজলা পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছেও এফআইআরের কপি জমা দেওয়া হয়েছে।বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃত্বে থাকা বিপ্লব মজুমদার এবং স্বপন কুমার সাহা হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগরতলা–সোনামুড়া বাস মালিক ও শ্রমিক সংগঠন বৃহত্তর আন্দোলনে নামবে।দুদিন পরও অভিযুক্তের গ্রেফতার না হওয়ায় এখন পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন আক্রান্ত চালক, তাঁর পরিবার এবং বাস মালিক-শ্রমিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *