আমবাসার পূর্ব নালিছড়া পঞ্চায়েত এলাকায় সরকারি বরাদ্দের মাছ ও মাছের খাদ্য অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, মৎস্য দপ্তর থেকে পঞ্চায়েত এলাকার জন্য বরাদ্দকৃত মাছ ও খাদ্য একটি গাড়িতে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।গ্রামবাসীদের দাবি, বিষয়টি তাঁদের নজরে আসতেই তাঁরা গাড়িটি আটকে দেন। তাঁদের অভিযোগ, সরকারি বরাদ্দের সামগ্রী এভাবে অন্যত্র সরিয়ে নেওয়া বেআইনি। ঘটনাকে কেন্দ্র করে গ্রাম প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সরব হন এলাকার নাগরিকরা।তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রধান বা মৎস্য দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও বক্তব্য জানা যায়নি। সরকারি বরাদ্দের মাছ ও খাদ্য কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।
সরকারি মাছ-খাদ্য অন্যত্র নেওয়ার অভিযোগ, গ্রাম প্রধানের বিরুদ্ধে সরব আমবাসার গ্রামবাসী
