আগরতলা: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে কালীটিলা, ভট্টপুকুরের শান্তি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো খুঁটি পূজা। প্রতি বছরের মতো এবারও উৎসবকে ঘিরে ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি।এদিন খুঁটি পূজার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাবের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নিয়ে পরিবেশ রক্ষার বার্তা দেন।ক্লাব সূত্রে জানা গেছে, এবছর প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। খুঁটি পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের পূজার প্রস্তুতি।উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা তুলে ধরতে বৃক্ষরোপণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়েছে শান্তি সংঘ। ক্লাবের এই উদ্যোগে স্থানীয়দের মধ্যেও উৎসাহ দেখা যায়।
দুর্গাপূজার প্রস্তুতিতে ভট্টপুকুর শান্তি সংঘ, খুঁটি পূজার সঙ্গে বৃক্ষরোপণ
