Headlines

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচির ঘোষণা সনাতনী হিন্দু সেনার

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২ আগস্ট (রবিবার) বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় আচার, সামাজিক উদ্যোগ এবং সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলোর মাধ্যমে সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম এবং সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরা হবে বলেও জানানো হয়।সংগঠনের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বী ও শুভানুধ্যায়ীদের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।এদিনের সাংবাদিক সম্মেলনে সংগঠনের বিভিন্ন পদাধিকারী ও সদস্যরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *