Headlines

ধর্মনগরে পুলিশের বড় সাফল্য! ১২ গ্রাম ব্রাউন সুগারসহ বিলাসবহুল গাড়ি জব্দ, চালক পলাতক

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর ত্রিপুরার ধর্মনগর থানা এলাকার বাতারাসি থেকে ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় একটি বিলাসবহুল গাড়ি জব্দ করা হয়েছে, তবে গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, ধর্মনগর থানার অন্তর্গত বাতারাসি এলাকার বিনোদ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি গাড়িতে মাদক পাচার করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন গাড়িটি শনাক্ত করে।তবে গাড়ির কাছে পৌঁছানোর আগেই সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি সাবানের কেসের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ১২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে।মাদক উদ্ধারের পর গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে এবং পলাতক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মাদক পাচার চক্রের সঙ্গে এই ঘটনার যোগ থাকতে পারে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য এবং এর উৎস সম্পর্কে তদন্ত চলছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *