জ্বালানি তেল, রান্নার গ্যাস এবং বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে রাজপথে বিক্ষোভ মিছিল সংগঠিত করল । সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের বিরুদ্ধে সরব হয়ে দলীয় নেতা-কর্মীরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগান দেন এবং জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।মিছিল শেষে শকুন্তলা রোড এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলি চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। তারা অবিলম্বে জ্বালানি তেল, রান্নার গ্যাস এবং বিদ্যুতের মূল্য হ্রাসের দাবি জানান।বক্তারা আরও বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব শুধু গৃহস্থালির খরচেই সীমাবদ্ধ নয়, এর ফলে পরিবহন ব্যয়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বেড়ে যাচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে।প্রতিবাদ সভা থেকে জনগণের স্বার্থে মূল্যবৃদ্ধি রোধে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও জনস্বার্থে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেয় সিপিআই(এম) নেতৃত্ব।
মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজপথে সিপিআই(এম)! জ্বালানি, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
