নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং একাধিক জনস্বার্থ সংশ্লিষ্ট দাবিকে সামনে রেখে খোয়াই শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল । মিছিলে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।মিছিলে উপস্থিত ছিলেন , সহ দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। বক্তারা মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রমবর্ধমান দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন এবং সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।বিক্ষোভ মিছিলটি খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিল চলাকালীন অংশগ্রহণকারীরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনস্বার্থে বিভিন্ন দাবি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের সমস্যার সমাধানের দাবিতে স্লোগান দেন।শহর পরিক্রমার পর মিছিলটি পুনরায় খোয়াই সিপিআই(এম) কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে জানান, জনগণের স্বার্থে আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচি খোয়াই শহরে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খোয়াইয়ে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, সরব নেতৃত্ব
