Headlines

“যুব সমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে পূর্ব মহিলা থানায় গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন”

আগরতলা শহরের বনমালীপুর এলাকার যুব সমাজকে ক্রমবর্ধমান নেশার কবল থেকে রক্ষা করার দাবিতে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। সোমবার সংগঠনের পূর্ব আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে আগরতলা পূর্ব মহিলা থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয়।ডেপুটেশনের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বনমালীপুর এলাকায় নেশাজাতীয় দ্রব্যের প্রভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এলাকার বহু যুবক নেশার দিকে ঝুঁকে পড়ছে, যা তাদের ভবিষ্যৎ ও সামাজিক পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের কাছে অবিলম্বে নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত অভিযান পরিচালনা এবং যুব সমাজকে সচেতন করতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। পাশাপাশি অভিভাবক ও সমাজের সকল স্তরের মানুষকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।ডেপুটেশন শেষে সংগঠনের সদস্যরা জানান, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে তাদের এই আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *