Headlines

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় এসএফআই-এর বিজয় মিছিল, ছাত্র আন্দোলনের জয় বলে দাবি

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ছাত্র আন্দোলনের সাফল্যকে সামনে রেখে আগরতলায় এসএফআই (SFI)-এর উদ্যোগে একটি মার্চাল র‍্যালি অনুষ্ঠিত হয়। আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে এবং তাদের সংগ্রামকে অভিনন্দন জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এসএফআই-এর রাজ্য সম্পাদক-সহ সিপিআই(এম)-এর একাধিক শীর্ষ নেতা ও সংগঠনের কর্মী-সমর্থকরা।বক্তারা দাবি করেন, ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ ও ধারাবাহিক আন্দোলনের ফলেই এই রাজনৈতিক পরিবর্তন সম্ভব হয়েছে। তাঁদের বক্তব্য, শিক্ষাব্যবস্থার স্বচ্ছতা ও ছাত্রদের অধিকার রক্ষার লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে।র‍্যালিতে অংশগ্রহণকারীরা শিক্ষাব্যবস্থার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবিও তোলা হয়।এসএফআই নেতৃত্বের দাবি, এই আন্দোলন কেবল একজন মন্ত্রীর পদত্যাগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের শিক্ষা ব্যবস্থা ও ছাত্রসমাজের স্বার্থ রক্ষার বৃহত্তর সংগ্রামের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *