আমবাসা, ধলাই: ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকের নাম গৌরেস নমঃশূদ্র। তাঁর বাড়ি কাছাড় জেলার করিমগঞ্জ এলাকায় বলে জানা গেছে।জানা যায়, শুক্রবার সকালে ধলাই জেলা হাসপাতালের তিনতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন গৌরেস। নির্মাণকাজ চলাকালীন আচমকাই পা পিছলে নিচে পড়ে যান তিনি। দুর্ঘটনায় তাঁর কোমর ও পায়ে গুরুতর আঘাত লাগে।ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালেই নিয়ে যান। বর্তমানে হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছে।এই ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণকাজের সময় শ্রমিকদের জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নির্মাণস্থলে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার দাবি উঠেছে।
ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজে বিপত্তি, তিনতলা থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক
