Headlines

নজরুল কলাক্ষেত্রে কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন, উপস্থিত উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার নজরুল কলাক্ষেত্র-এ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিশিষ্ট অতিথিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাহিত্য অনুরাগীরা।অনুষ্ঠানের সূচনায় কবি নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সভার পাশাপাশি সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে তাঁর সৃষ্টিকে স্মরণ করা হয়।বক্তারা বলেন, বিদ্রোহ, মানবতা ও সাম্যের বার্তাবাহক কবি নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত আজও সমাজকে অনুপ্রাণিত করে চলেছে। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *