বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম-এর জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল রাজ্যে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দফতর। কবির জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে থাকবে কবির প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, নজরুলগীতি পরিবেশন, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিল্পী ও সাহিত্যপ্রেমীরাও এই আয়োজনে অংশ নেবেন।তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। দফতরের মতে, নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, সাম্যবাদী চেতনা ও মানবিক বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ আয়োজন, জানাল তথ্য ও সংস্কৃতি দফতর
