ঈদ উপলক্ষে গরু জবাই বন্ধের দাবিকে সামনে রেখে সোমবার পশ্চিম ত্রিপুরা জেলায় ডেপুটেশন প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। সংগঠনের প্রতিনিধিরা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়ে আইন অনুযায়ী গো-হত্যা রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন যাতে কোথাও অবৈধভাবে গরু জবাই না করা হয়, সেদিকে প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বৃদ্ধি ও আইনশৃঙ্খলা বজায় রাখার বিষয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।ডেপুটেশন কর্মসূচিতে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের একাধিক সদস্য এবং সমর্থক উপস্থিত ছিলেন। সংগঠনের দাবি, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই আইন মেনে চলা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক ও সামাজিক মহলেও নানা আলোচনা শুরু হয়েছে।
গো-হত্যা বন্ধের দাবিতে সক্রিয় বজরং দল, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন
