খোয়াই জেলার বহুল আলোচিত মামলায় গ্রেপ্তার হওয়া চার পুলিশ অফিসারকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দিল খোয়াই আদালত। সোমবার ধৃত পুলিশ কর্মীদের আদালতে তোলা হলে মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।সূত্রের খবর, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য ও সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা। মামলাকে ঘিরে ইতিমধ্যেই জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।যদিও ধৃত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এখনো বিস্তারিতভাবে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে পুলিশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খুব বেশি তথ্য প্রকাশ না করলেও, রিমান্ড চলাকালীন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ধৃত ৪ পুলিশ অফিসারকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠাল খোয়াই আদালত
