বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে এক যুবক নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, বাংলাদেশ পুলিশের হাতে আটক হওয়ার পর ওই যুবক তার খুড়তুতো ভাইদের দায়ী করে। এরপরই জরিমানার ৪০ লক্ষ টাকা আদায়কে কেন্দ্র করে দুই ভাইকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনা সামনে আসে।অভিযুক্ত যুবকের নাম ইমরান নাজির বলে জানা গেছে। ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানা-য় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।অভিযোগকারী পরিবারের দাবি, বাংলাদেশে আটক হওয়ার পর ইমরান নাজির নিজের সমস্যার জন্য খুড়তুতো ভাইদের দোষারোপ করে পরিবারের উপর ৪০ লক্ষ টাকা জোগাড়ের চাপ সৃষ্টি করে। টাকা দিতে অস্বীকার করায় তাদের উপর শারীরিক হামলা চালানো হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর মেলেনি।
বাংলাদেশে নেশা কারবারে জড়ানোর অভিযোগ, ৪০ লক্ষ টাকার চাপ ঘিরে যাত্রাপুরে চাঞ্চল্য
