Headlines

নতুন ভবনের উদ্বোধন থেকে বস্ত্র বিতরণ, সমাজসেবামূলক নানা উদ্যোগে নজর কাড়ল নেতাজি নবৎজ্যোতি সংঘ

ওএনজিসি (ONGC) সংলগ্ন নেতাজি নবৎজ্যোতি সংঘের উদ্যোগে একাধিক সমাজসেবামূলক ও উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সংঘের নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি আধুনিক জিমের শুভ উদ্বোধন, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রাণী সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনিকা চক্রবর্তী, সম্পাদক উত্তম দে, সহকারী সম্পাদক অভিজিৎ দেবনাথ-সহ ক্লাবের অন্যান্য সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। পাশাপাশি যুব সমাজকে শারীরিক সুস্থতা ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে জিম উদ্বোধনকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়।অনুষ্ঠানের অংশ হিসেবে গরিব ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়েই একটি ক্লাব সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *