Headlines

নবম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু! প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগে চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়ে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে তার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।অভিযোগকারী এক মহিলা জানান, তার কন্যার সঙ্গে অভিযুক্ত যুবকের দীর্ঘদিনের পরিচয় ছিল। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়। এরপরই রহস্যজনক পরিস্থিতিতে ওই ছাত্রীর মৃত্যু ঘটে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় এলাকায় চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনতে হবে।পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *