দেশ ও রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি সোনামুড়া মহকুমাজুড়েও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের মধ্য দিয়ে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল আযহা। সকাল থেকেই মহকুমার বিভিন্ন মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে ভিড় জমান ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের পাশাপাশি ছোটদের মধ্যেও উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।এদিন ঈদের নামাজ আদায় শেষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান প্রাক্তন মন্ত্রী তথা BJP Minority Morcha-র রাজ্য সভাপতি Billal Miah। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার।” বিগত বছরের মতো এবারও সম্প্রীতির শহর সোনামুড়ায় শান্তিপূর্ণভাবেই ঈদ উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।অন্যদিকে Sonamura Town Jame Mosque-এর সভাপতি Advocate Jasim Uddin ঈদের নামাজ শেষে সকলকে শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই পবিত্র ঈদ সমগ্র রাজ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা বয়ে আনবে এবং উৎসবকে কেন্দ্র করে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।পাশাপাশি তিনি সকলের উদ্দেশ্যে আহ্বান জানান, নির্দিষ্ট স্থানে ও পর্দার আড়ালে কোরবানি সম্পন্ন করতে, যাতে কারও ধর্মীয় অনুভূতি বা দৈনন্দিন জীবনে কোনো অসুবিধার সৃষ্টি না হয়। তাঁর এই বার্তাকে স্বাগত জানান উপস্থিত মুসল্লিরা।
সম্প্রীতির বার্তায় সোনামুড়ায় পালিত ঈদুল আযহা, শান্তিপূর্ণ উৎসবের আহ্বান নেতৃত্বের
