Headlines

নরসিংগড় আইন কলেজ নির্মাণে নিরাপত্তাহীনতার অভিযোগ! পরিদর্শনে সিআইটিইউ নেতাদের ক্ষোভ

নরসিংগড়: নরসিংগড়ে নির্মীয়মাণ আইন কলেজের নির্মাণকাজে শ্রমিকদের জন্য পর্যাপ্ত সেফটি ও সিকিউরিটি ব্যবস্থা নেই বলে অভিযোগ তুলেছে সিআইটিইউ। রবিবার নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করেন সিআইটিইউর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নির্মল রায়।তাঁর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন দুই বিধায়ক সুদীপ সরকার এবং নয়ন সরকার। নির্মাণস্থল ঘুরে দেখে তাঁরা দাবি করেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একাধিক ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ও নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হচ্ছে না বলেও তাঁদের অভিযোগ।সিআইটিইউ নেতারা বলেন, নির্মাণ শ্রমিকদের জীবন ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *