খোয়াই: খোয়াই থানার নিয়মিত তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। হাতকাটা রোড এলাকায় রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত ইলেকট্রিক অটো থেকে ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় অটোর চালককে আটক করেছে পুলিশ।খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার সংবাদমাধ্যমকে জানান, রুটিন তল্লাশির সময় TR-04 C-2898 নম্বরের ব্যাটারিচালিত অটোটি থামিয়ে তল্লাশি চালানো হয়। অটোর পেছনের ইঞ্জিন চেম্বারে লুকিয়ে রাখা ২০টি প্যাকেট থেকে মোট ৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়।ঘটনার পর অটোর চালককে আটক করা হয় এবং উদ্ধার হওয়া গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ।পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া গাঁজা পাচারের উদ্দেশ্যেই বহন করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
খোয়াইয়ে রুটিন চেকিংয়ে বড় সাফল্য! ই-অটো থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক
