আগরতলা: মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করল Intrepidus Leones Tripura Motorcycle Club (ILTMC)। গুরুতর অসুস্থ মনুশ্রীর চিকিৎসার জন্য ক্লাবের উদ্যোগে সংগৃহীত ৩০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।রবিবার আগরতলার জিবি বাজার এলাকায় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের কাছ থেকে স্বেচ্ছায় আর্থিক অনুদান সংগ্রহ করে এই অর্থের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে সংগৃহীত অর্থের একটি অংশ, মোট ৩০ হাজার টাকা, মনুশ্রীর চিকিৎসার জন্য তার পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ক্লাবের সদস্যরা।ক্লাবের সদস্যরা জানান, সমাজের অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও তারা জানান। পাশাপাশি তারা সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।এই উদ্যোগে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের সক্রিয় সহযোগিতা ছিল উল্লেখযোগ্য। উপস্থিত সকলেই মনুশ্রীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং ILTMC-র এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
মানবতার নজির! মনুশ্রীর চিকিৎসায় ৩০ হাজার টাকার সহায়তা দিল ILTMC
