Headlines

নাবালিকাকে তিনদিন আটকে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার মিষ্টি দোকানের কর্মচারী

আগরতলা, ৩০ জুন: নাবালিকাকে তিনদিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বিক্রম দাস নন্দনগর পালপাড়া এলাকার বাসিন্দা এবং জিবি বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী। অভিযোগ, নির্যাতিতা নাবালিকা প্রায়ই ওই দোকানে মিষ্টি কিনতে যেতেন। সেই সূত্রেই অভিযুক্তের সঙ্গে তার পরিচয় হয়।পরিবারের অভিযোগ অনুযায়ী, কয়েকদিন আগে নাবালিকা দোকানে গেলে বিক্রম দাস তাকে ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যায়। এরপর তাকে একটি স্থানে তিনদিন আটকে রেখে নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর নাবালিকার পরিবার পূর্ব আগরতলা মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে এবং সোমবার রাতে অভিযুক্ত বিক্রম দাসকে গ্রেফতার করে।মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অভিযোগের সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *