নাবালিকার ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মাইগঙ্গা এলাকায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে সত্যম শীল নামে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নাবালিকার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগের প্রকৃত ঘটনা ও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তেলিয়ামুড়া থানার পুলিশ।
নাবালিকা ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, তেলিয়ামুড়ার মাইগঙ্গায় চাঞ্চল্য
