লোকসভায় নারী সংরক্ষণ দ্রুত কার্যকর করার দাবিতে সরব হলো ত্রিপুরা সদর জেলা মহিলা কংগ্রেস। সংগঠনের উদ্যোগে ‘নারী সংরক্ষণ চালু করো, আজই করো, এখনই করো’ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে পোস্ট অফিসের মাধ্যমে একটি স্মারকলিপি পাঠানো হয়।মহিলা কংগ্রেসের নেত্রীদের দাবি, লোকসভার ৫৪৩টি আসনে নারী সংরক্ষণের বিধান অবিলম্বে কার্যকর করা হোক, যাতে দেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।এই কর্মসূচিতে সংগঠনের নেত্রী ও কর্মীরা উপস্থিত থেকে নারী ক্ষমতায়ন এবং রাজনৈতিক ক্ষেত্রে সমঅধিকারের পক্ষে জোরালো দাবি জানান। তাঁদের বক্তব্য, নারী সংরক্ষণ সংক্রান্ত আইন পাস হওয়ার পরও তা কার্যকর না হওয়ায় দেশের অসংখ্য নারী এখনও প্রত্যাশিত সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। তাই আর বিলম্ব না করে অবিলম্বে নারী সংরক্ষণ কার্যকর করার আহ্বান জানান তাঁরা।
‘নারী সংরক্ষণ আজই চালু করুন’—প্রধানমন্ত্রীকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস
