Headlines

‘নেতাজিকে অপমানের অভিযোগ’— শমিক ভট্টাচার্যের প্রকাশ্য ক্ষমা দাবি ফরওয়ার্ড ব্লকের, নইলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের ত্রিপুরা রাজ্য শাখা। এদিন আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দলের নেতারা শমিক ভট্টাচার্যের প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানান।ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বের অভিযোগ, নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় বীরকে নিয়ে কটূক্তি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাঁরা বলেন, এই ধরনের মন্তব্য শুধু নেতাজির ভাবমূর্তিকেই আঘাত করে না, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও অসম্মান করে।সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, শমিক ভট্টাচার্য যদি অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে আগামী দিনে রাজ্যজুড়ে বৃহত্তর গণআন্দোলনে নামবে ফরওয়ার্ড ব্লক। পাশাপাশি নেতাজির মর্যাদা রক্ষায় সাধারণ মানুষকেও এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন শমিক ভট্টাচার্য বা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *