Headlines

প্রতিবন্ধী অধিকার আন্দোলনকে শক্তিশালী করতে তৎপরতা, ছাত্র-যুব ভবনে রাজ্য সম্মেলনের প্রস্তুতি সভা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার ছাত্র-যুব ভবনে ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের আসন্ন রাজ্য সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান পবিত্র কর, প্রস্তুতি কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য গণআন্দোলনের অন্যতম নেতা সুধন দাস এবং প্রস্তুতি কমিটির অন্যান্য সদস্যরা।বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিদের অংশগ্রহণ, সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচির রূপরেখা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সামাজিক সুরক্ষা ও সরকারি সুযোগ-সুবিধা বাস্তবায়নের দাবিকে আরও জোরালোভাবে তুলে ধরার বিষয়ে আলোচনা করা হয়।নেতৃবৃন্দ জানান, আসন্ন রাজ্য সম্মেলনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে। সম্মেলনকে সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা ও অংশগ্রহণের আহ্বানও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *