Headlines

‘নেতাজির নাম মুছে দেওয়া হয়েছে’— তীব্র ক্ষোভে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতালের নাম থেকে ‘নেতাজি সুভাষ’ অংশটি সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কোনো প্রতিষ্ঠান থেকে মুছে দেওয়ার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। তিনি এই সিদ্ধান্তের তীব্র ধিক্কার জানিয়ে অবিলম্বে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।এদিন তিনি প্রধানমন্ত্রী মধ্যরাতে প্রকাশিত ফেসবুক বার্তা নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবিগুলিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহ্বান জানান।বিরোধী দলনেতার বক্তব্যে হাসপাতালের নাম পরিবর্তন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ছাত্র আন্দোলন—এই তিনটি বিষয়ই উঠে আসে। তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, জনস্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *