চড়িলাম: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন দক্ষিণ চড়িলামের মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার দক্ষিণ চড়িলাম-কড়ইমুড়া রাস্তার মাথায় ঘটনাটি ঘটে।অভিযোগ, মুখে গামছা বাঁধা চার ব্যক্তি লোহার রড হাতে নিয়ে বিকাশ দত্তের পথ আটকায়। এরপর তাঁকে মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। হামলার পর তাঁকে জমিতে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।ঘটনার পর চড়িলাম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এমন ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেন পুরানবাড়ি ক্লাবের সদস্য রাহুল সরকার ও আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত।
পদ্মপুরাণ পাঠ শেষে ফেরার পথে মৎস্য ব্যবসায়ীকে মারধর, টাকা ছিনতাইয়ের অভিযোগ
