সেকেরকোট: মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ায়। রেল ব্রিজ সংলগ্ন রাস্তার পাশের জঙ্গলে একটি গাছে যুবকের দেহ ঝুলতে দেখে স্থানীয়রা আমতলী থানায় খবর দেন।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাঁপানিয়া হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়দের দাবি, মৃত যুবক এলাকার বাসিন্দা নন। দেহের অবস্থান দেখে অন্যত্র খুন করে এখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে কি না, সেই সন্দেহও প্রকাশ করেছেন তাঁরা।তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই স্পষ্ট হবে। ঘটনার তদন্ত শুরু করেছে আমতলী থানার পুলিশ।
চা বাগানে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, সেকেরকোটে চাঞ্চল্য
