আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (DA) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তবে রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।অর্থমন্ত্রীর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে DA-র ব্যবধান ধীরে ধীরে কমানোর লক্ষ্য রয়েছে। বর্তমানে এই ব্যবধান প্রায় ১৯ শতাংশ পয়েন্ট। তবে অতিরিক্ত DA দিতে হলে রাজ্যের উপর আর্থিক চাপ কতটা পড়বে, তা পর্যালোচনা করা প্রয়োজন বলেও জানান তিনি।তিনি আরও জানান, কর্মীদের আরও আর্থিক সুবিধা দেওয়ার ইচ্ছা সরকারের রয়েছে। রাজ্যের আর্থিক সক্ষমতা ও সম্ভাব্য রাজস্ব সংগ্রহের বিষয়গুলি খতিয়ে দেখে আগামী দিনে DA বৃদ্ধির বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হবে।
DA নিয়ে বড় বার্তা অর্থমন্ত্রীর, বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায়
