আগরতলা, ২৮ জুন: জাতীয় টিকাকরণ দিবস (পালস পোলিও দিবস) ২০২৬ উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএইচসি (UPHC)-তে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল পালস পোলিও টিকাকরণের গুরুত্ব তুলে ধরা এবং পোলিওমুক্ত ভারত গঠনে জনসচেতনতা বৃদ্ধি করা।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এদিন প্রতীকীভাবে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।স্বাস্থ্য দপ্তরের ডাইরেক্টর দেবশ্রী দেববর্মা বলেন, প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে পোলিও টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত উদ্যোগেই পোলিওমুক্ত ভারতের সাফল্য ধরে রাখা সম্ভব। তিনি অভিভাবকদের টিকাকরণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।রাজ্যজুড়ে নির্ধারিত কেন্দ্রগুলিতে এই বিশেষ টিকাকরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং শিশুদের টিকাদানের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের অঙ্গীকার আরও একবার তুলে ধরা হয়।
পশ্চিম ভুবনবনে পালস পোলিও দিবসের রাজ্যস্তরীয় সূচনা, পোলিওমুক্ত ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত
