কৈলাসহর থানাধীন পাইতুর বাজার এলাকায় শনিবার এক পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজন। দ্রুতগতিতে চলা একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, টমটমটি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। দুর্ঘটনার ফলে টমটমে থাকা তিনজন যাত্রী গুরুতরভাবে আহত হন।খবর পেয়ে স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রাকিবুন নাশা নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি এবং অসতর্ক চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা বিধি মেনে যানবাহন চালানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
পাইতুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল টমটম, গুরুতর আহত ৩
