Headlines

পানীয় জলের তীব্র সংকটে বড়মুড়া চাম্পা গাঁও! স্থায়ী সমাধানের দাবিতে সরব জনতা

দীর্ঘদিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছেন বেলবাড়ি আরডি ব্লকের অন্তর্গত বড়মুড়া চাম্পা গাঁও সভা এলাকার বাসিন্দারা। পর্যাপ্ত পানীয় জল না পাওয়ায় নিত্যদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ না থাকায় ব্লক প্রশাসনের পক্ষ থেকে ট্যাংকারের মাধ্যমে জল সরবরাহ করা হয়। তবে অভিযোগ, সপ্তাহে মাত্র একদিন ট্যাংকারে জল পৌঁছায় এবং পরবর্তী কয়েকদিন আর কোনো সরবরাহ থাকে না। ফলে পানীয় জল সংগ্রহের জন্য চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসীদের দাবি, বর্তমান ব্যবস্থায় তাদের মৌলিক চাহিদা পূরণ হচ্ছে না। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। পানীয় জল, রান্না এবং অন্যান্য দৈনন্দিন কাজে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।এদিন বড়মুড়া চাম্পা এলাকার বাসিন্দারা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। পাশাপাশি রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দ্রুত এবং স্থায়ীভাবে পানীয় জলের সমস্যা সমাধানের আবেদন জানান। এলাকাবাসীদের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *