আগরতলা: মধ্য বনমালিপুরের জুরা পুকুরপাড় এলাকায় জুরা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের সূচনা হল। এই উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকার পরিবেশের উন্নয়ন, পুকুরের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।এই প্রকল্প বাস্তবায়িত হলে জুরা পুকুর এবং তার পার্শ্ববর্তী এলাকার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি, পুকুর সংলগ্ন এলাকার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিকদের জন্য একটি সুন্দর পরিসর গড়ে তোলার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।শহরের জলাশয়গুলির উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি নাগরিকদের জন্য আরও সুন্দর পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে জুরা পুকুরের এই সৌন্দর্যায়ন প্রকল্প নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সৌন্দর্যায়নের ছোঁয়ায় বদলাবে জুরা পুকুর, ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা
