Headlines

পানিসাগরে দিবালোকে হামলা, দুই যুবককে পিটিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ

উত্তর ত্রিপুরার পানিসাগরে প্রকাশ্য দিবালোকে দুই যুবকের ওপর হামলা চালিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলায় আহত দুই যুবক অমিত নাথ ও কনক দাস বর্তমানে উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনের বেলায় দুই যুবকের ওপর একদল দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, তাদের মারধর করে সঙ্গে থাকা প্রায় ৩ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁদের উত্তর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পেছনের কারণ, ছিনতাইয়ের অভিযোগ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে প্রকাশ্য দিবালোকে এমন হামলা ও ছিনতাইয়ের অভিযোগে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *