নিজস্ব প্রতিনিধি | পাবিয়াছড়া | ২৭ জুলাইপাবিয়াছড়া বিধানসভা এলাকার উত্তর পাবিয়াছড়া অবস্থিত পিএম শ্রী পাবিয়াছড়া কলোনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান দাস।অনুষ্ঠানে বিধায়ক ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিয়ে তাঁদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। এদিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বিধায়ক ভগবান দাস বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তাঁর আশা, এই উদ্যোগ বিদ্যালয়ে যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তুলবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি পাবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করে চলেছে এবং আগামী দিনেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
পাবিয়াছড়া স্কুলে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দিলেন বিধায়ক ভগবান দাস
