পানীয় জলের সমস্যা মেটাতে শুরু হয়েছিল ওয়াটার পাম্প ও আইআরপি বসানোর কাজ। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই তা বন্ধ হয়ে যাওয়ায় এখনও পানীয় জলের সমস্যায় ভুগছেন মান্দাই ব্লকের মুক্ত শিকারী এলাকার বাসিন্দারা।স্থানীয়দের দাবি, তাঁদের পানীয় জলের চাহিদা মেটাতে সংশ্লিষ্ট উদ্যোগে একটি ওয়াটার পাম্প ও আইআরপি বসানোর কাজ শুরু হয়েছিল। প্রকল্পটি সম্পূর্ণ হলে মাত্র ২৫ টাকা মাসিক খরচে স্থানীয়রা পানীয় জল পাবেন বলে আশা করেছিলেন। এতে দীর্ঘদিনের জলকষ্টের অবসান হবে বলেই স্বপ্ন দেখেছিলেন তাঁরা।কিন্তু কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছানোর পর কোনও এক অজ্ঞাত কারণে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পাম্পটি চালু না হওয়ায় জল পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ।এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তাঁদের আবেদন, দ্রুত পাম্পটির নির্মাণকাজ সম্পূর্ণ করে তা চালু করা হোক এবং মুক্ত শিকারী এলাকার দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও সরকার কার্যকর পদক্ষেপ নিক।
পাম্প নির্মাণ থমকে, পানীয় জলের সংকটে মান্দাইয়ের মুক্ত শিকারী
