প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশজুড়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান। এই দেশাত্মবোধক কর্মসূচির অংশ হিসেবে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বর্ণাঢ্য তিরঙ্গা র্যালিতে অংশ নিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।ভারতের উপ-রাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণনের উপস্থিতিতে আয়োজিত এই র্যালিতে জাতীয় পতাকা হাতে অংশগ্রহণ করেন সাংসদ রাজীব ভট্টাচার্য-সহ অন্যান্যরা।দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের আয়োজন করা হয়েছে। ভারত মণ্ডপমে তিরঙ্গা র্যালিকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেশপ্রেম ও উৎসাহের আবহ তৈরি হয়।
দিল্লিতে তিরঙ্গা র্যালিতে সাংসদ রাজীব ভট্টাচার্য
