Headlines

পাহারাদার থাকা সত্ত্বেও দোকানের ছাদ কেটে চুরি! বামুটিয়ায় উধাও ৮০ ভরি রুপার গয়না ও নগদ টাকা

বামুটিয়ার কালী বাজারে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাজারে রাতের পাহারাদার থাকা সত্ত্বেও একটি জুয়েলারি দোকানের টিনের ছাদ কেটে ভিতরে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজারে জুয়েলারি ব্যবসায়ী অমৃত দেবনাথের দোকানে এই চুরির ঘটনা ঘটে। সকালে দোকান খুলতে এসে দোকানের টিনের ছাদ কাটা এবং ভিতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। পরে চুরির বিষয়টি প্রকাশ্যে আসে।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে রাতের পাহারাদার থাকা সত্ত্বেও কীভাবে দোকানের ছাদ কেটে চোরেরা ভিতরে ঢুকে চুরি করল, তা নিয়ে প্রশ্ন উঠছে।এই ঘটনায় রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী মহল ও স্থানীয়রা। একই সঙ্গে বাজারের পাহারাদারদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *