ধর্মনগর শহরের বেহাল রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার সমস্যা খতিয়ে দেখতে মঙ্গলবার সরেজমিনে পরিদর্শনে গেলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী।পূর্ত দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে আসন্ন পুজোর আগেই শহরের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতের নির্দেশ দেন বিধায়ক। পাশাপাশি, পুজোর পর স্থায়ী ও উন্নতমানের রাস্তা নির্মাণের জন্য নতুন করে টেন্ডার প্রক্রিয়া শুরু করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়।পরে পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসডিও-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন রাস্তা, অলিগলি ও ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন জহর চক্রবর্তী। পরিদর্শনের সময় চিহ্নিত ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনগুলি দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি।বিধায়কের এই উদ্যোগে পুজোর আগে শহরের রাস্তাঘাট ও নিকাশি সমস্যার কিছুটা হলেও সমাধান হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
পুজোর আগেই রাস্তা সারাইয়ের নির্দেশ, ধর্মনগরে সরেজমিনে বিধায়ক
