ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে পালিত হলো বনমহোৎসব উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, ১৪ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে সাধারণ মানুষকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।বনমহোৎসবের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বৃক্ষরোপণ করে সবুজ ত্রিপুরা গড়ার অঙ্গীকারের কথা জানান।
সবুজের বার্তা নিয়ে বনমহোৎসব, বৃক্ষরোপণে আহ্বান
