Headlines

পুনর্নিয়োগের দাবিতে রাস্তায় স্কুল কম্পিউটার শিক্ষকরা, গান্ধী মূর্তির পাদদেশে মানববন্ধন

আগরতলা, ৮ জুন: পুনরায় নিয়োগের দাবিতে আন্দোলনের পথে নামলেন রাজ্যের স্কুল কম্পিউটার শিক্ষকরা। অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা ঠেকা মজদুর সংঘের সহায়তায় সোমবার আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এক বৃহৎ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার স্বার্থে অভিজ্ঞ কম্পিউটার শিক্ষকদের পুনরায় নিয়োগ করা অত্যন্ত জরুরি।এদিন মানববন্ধন থেকে শিক্ষক প্রতিনিধিরা রাজ্য সরকারের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, বহু শিক্ষক দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় রয়েছেন, যার ফলে তাদের পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। মানববন্ধনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন এবং ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরেন।আন্দোলনকারীদের এই কর্মসূচিকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য জনসাধারণের দৃষ্টি আকর্ষণ হয় এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *