Headlines

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ২৫ নম্বর ওয়ার্ডে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজ্যের সাংসদ তহবিলের উদ্যোগে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজন করা হচ্ছে ‘অঙ্গনওয়াড়ি মিলন সেবা’ কর্মসূচি। এরই অংশ হিসেবে আজ ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে যুক্ত শিশু ও অভিভাবকদের নিয়ে এই মিলন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক স্তরের শিশু ও পরিবারের পাশে দাঁড়ানো এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির সঙ্গে জনসম্পৃক্ততা আরও বাড়ানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *